১৭
জেতার জন্যে নয়, আমি আমার বুদ্ধিকে কাজে লাগাবো বিতর্ক এড়ানোর জন্যে।
১৮
আহাম্মক শত্রুকে বন্ধু ও বন্ধুকে শত্রু বিবেচনা করে ভুল করে। আমি বন্ধু ও শত্রু বিবেচনায় সবসময় বুদ্ধিমত্তা প্রয়োগ করবো।
১৯
যেকোনো অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে 'না' বলবো। আত্মশুদ্ধির পথে আমি অটল থাকবো।
২০
ইতিবাচক দৃষ্টিভঙ্গি পূর্ণতার অনুভূতি নিয়ে জয়ানুরণন সৃষ্টি করে। আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি শূন্যতার অনুভূতি দিয়ে ক্ষয়ানুরণনকে বাড়িয়ে দেয়। অতএব যা আছে তাকেই আমি বড় করে দেখবো।
২১
আর্থিক লাভের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে।
২২
যে সমস্যাই আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হবো সমাধানের অংশ।
২৩
কল্যাণচিন্তায় নিবেদিত না হলে অন্যায় ও অকল্যাণ আমাকে গ্রাস করবে। অন্যায় ও অকল্যাণের থাবা থেকে রক্ষা পাওয়ার জন্যে সবসময় কল্যাণচিন্তায় নিজেকে নিবেদিত রাখবো।
২৪
আমি সবসময় স্থান ও কাল উপযোগী পোশাক পরবো।
২৫
অন্যের হৃদয়ে প্রবেশের সহজ পথ বিনয় ও সততা। আমি বিনয়ী, আমি সৎ।
২৬
জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখবো। প্রত্যেককে তার কাজ ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করবো।
No comments:
Post a Comment